বৃহস্পতিবার, জুলাই ৩০, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাভূঞাপুরে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ভূঞাপুরে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ফরমান শেখ, নিজস্ব প্রতিনিধি: আনন্দ উৎসবে টাঙ্গাইলের ভূঞাপুরেও বর্ণাঢ্য আয়োজনে ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। সোমবার সকালে ইবরাহীম খাঁ সরকারি কলেজ মাঠে বেলুন উড়িয়ে ছাত্রলীগের কর্মসূচী উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র মাসুদুল হক মাসুদ।
এরপর উপজেলা ছাত্রলীগের সভাপতি রফিকুল ইসলাম রফিকের সভাপতিত্বে পৌর শহরের বাসস্ট্যান্ড চত্বরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে নির্মিত বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে পুনরায় কলেজ মাঠে আলোচনা সভা করেন।
এতে অংশ নেন টাঙ্গাইল জেলা বাস-মিনিবাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড় মনি, উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু, ফলদা ইউপি চেয়ারম্যান সাইদুল ইসলাম তালুকদার দুদু, অর্জুনা ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী মোল্লা, শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান চকদার প্রমুখসহ আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular