ভূঞাপুরে জন্ম নিবন্ধন দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত

মো. নাসির উদ্দিন, ভূঞাপুর: ‘নাগরিক অধিকার করতে সুরক্ষণ, ৪৫ দিনের মধ্যে জন্ম ও মৃত্যু নিবন্ধন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের ভূঞাপুরে জাতীয় জন্ম নিববন্ধন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. আব্দুল হালিম এ্যাডভোকেট, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা: নাসরীন পারভীন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আসলাম হোসাইন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা ডা: মহী উদ্দিন আহম্মেদ, ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি শাহ্আলম প্রামাণিক প্রমুখ।

 

এই ধরনের আরও খবর

সর্বশেষ খবর