নিজস্ব প্রতিবেদক:“একটাই যুক্তি শিক্ষাই মুক্তি, লেখাপড়া করব সোনার বাংলা গড়বো” এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের ভূঞাপুরে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছেন স্থানীয় সামাজিক সেবামূলক সেচ্ছাসেবী প্রতিভা ছাত্র সংগঠন। বুধবার (২৫ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদ সংলগ্ন ইবানী শিক্ষালয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে উপকরণ বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. বেলাল হোসেন, প্রতিভা ছাত্র সংগঠনের উপদেষ্টা সন্তোষ কুমার দত্ত, ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি শাহ্ আলম প্রামাণিক, সহ-সভাপতি সৈয়দ সরোয়ার সাদী রাজু, ইবানী শিক্ষালয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফাতেমা খাতুন, সংগঠনের আহবায়ক যুগ্ম-আহবায়ক রেজুওয়ানুল করিম রানা প্রমুখ।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।