ফরমান শেখ- নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুরে মায়ের সঙ্গে মামার বাড়িতে ঘুরতে এসে গাছের চাপায় পড়ে জাহিদ হোসেন পাঁচ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৯ এপ্রিল) বিকালে উপজেলা গোবিন্দাসী ইউনিয়নের বিলচাপড়া গ্রামে এ ঘটনা ঘটে। জাহিদ মোতালেবের ছেলে।
ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করেছেন।
শিশুর চাচা জাহাঙ্গীর জানান, বিকেলে পাশের বাড়িতে গাছ কাটছিল লোকজন। সে সময় জাহিদ দৌঁড়াদৌড়ি করছিল ওই গাছের নিচে।
এরপর গাছ কাটাকালে হঠাৎ করে গাছটি জাহিদের মাথার উপর পড়লে নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলে জাহিদের মৃত্যু হয়।
ভূঞাপুর থানার এস.আই সাইফুল ইসলাম জানান, গাছ চাপায় শিশুর মৃত্যু সংবাদ পেয়ে ঘটনাস্থলে আসা হয়।
তিনি জানান, শিশুটির বাবা ঢাকা থেকে এসে যদি কোন অভিযোগ করেন তাহলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
