শনিবার, মে ৯, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাভূঞাপুরে মুক্তিযুদ্ধ গবেষণা পরিষদের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

ভূঞাপুরে মুক্তিযুদ্ধ গবেষণা পরিষদের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

  • নিজস্ব প্রতিবেদক: ‘মুক্তিযুদ্ধের চেতনাই আমাদের শক্তি’ এ শ্লোগানকে নিয়ে টাঙ্গাইলের ভূঞাপুরে মুক্তিযুদ্ধ গবেষণা পরিষদের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে উপজেলা মুক্তিযুদ্ধ গবেষণা পরিষদ। একই অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ গবেষণা পরিষদের সাধারণ সম্পাদক মামুন তরফদার ও সাহিত্য সম্পাদক জেড আই মোস্তফার সম্পাদনায় ‘স্বাধীন দেশ পত্রিকা’র মোড়ক উন্মোচন এবং মুক্তিযুদ্ধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার বিকাল ৪ টায় উপজেলা পৌর শহরের ইবরাহীম খাঁ সরকারি কলেজ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মুক্তিযুদ্ধ গবেষণা পরিষদের সভাপতি ও সাবেক যুগ্ম-সচিব শফিকুল ইসলাম মুকুলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- পৌর মেয়র ও বীর মুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদ। আলোচক ছিলেন- একাত্তরের কোম্পানী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম বীরপ্রতীক, বীর মুক্তিযোদ্ধা কে.এম আবদুস সালাম, বীর মুক্তিযোদ্ধা কাজী আশরাফ হুমায়ন বাঙ্গাল, টাঙ্গাইল জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জহুরুল হক ডিপটি, একাত্তরের সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী তালুকদার প্রমুখ।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular