বুধবার, জুলাই ৮, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাভূঞাপুরে সেমিনার: ময়লা-কালিযুক্ত কাগজে খাবার, বাড়ছে ক্যান্সারের ঝুঁকি

ভূঞাপুরে সেমিনার: ময়লা-কালিযুক্ত কাগজে খাবার, বাড়ছে ক্যান্সারের ঝুঁকি

রফিকুল ইসলাম রবি, ভূঞাপুর: যত্রতত্রভাবে ময়লা ও কালিযুক্ত কাগজে ঝাঁলমুড়ি, ফুসকা, পেয়াজি, চানাচুর ও ফলমূল ইত্যাদি খাবার বিক্রি ও পরিবেশন করছে ফুটপাতের খাবার বিক্রি করা হকার ও হোটেল মালিকরা। এতে করে জনজীবনে মারাত্মক ক্যান্সারসহ স্বাস্থ্যের ঝুঁকি বাড়ছে। ময়লা ও কালিযুক্ত কাগজে খাবার পরিহাররোধ ও জনসচেসতার বৃদ্ধির লক্ষ্যে টাঙ্গাইলের ভূঞাপুরে জনপ্রতিনিধিদের সাথে নিরাপদ খাদ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

জনপ্রতিনিধিদের সঙ্গে নিরাপদ খাদ্য বিষয়ক সেমিনারে ‘জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য’ শ্লোগানকে সামনে রেখে সোমবার (১৬ জানুয়ারি) দুপুরে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ টাঙ্গাইল জেলা কার্যালয়ের উদ্যোগে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা পরিষদ হলরুমে এ সেমিনার অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো. বেল্লাল হোসেনের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোছা: নার্গিস বেগম। আলোচক ছিলেন- জেলা নিরাপদ খাদ্য অফিসার মির্জা শাহরান হোসাইন। সেমিনারে বক্তব্য রাখেন- মহিলা ভাইস চেয়ারম্যান আলিফ নুর মিনি, ইউপি চেয়ারম্যান সাইদুল ইসলাম তালুকদার দুদু, রফিকুল ইসলাম রফিক, ভূঞাপুর প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ফরমান শেখ প্রমূখ।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular