বুধবার, মে ২৭, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাভুয়াপুরভূঞাপুরে ১১ ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা

ভূঞাপুরে ১১ ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা

নিজস্ব প্রতিনিধি : টাঙ্গাইলের ভূঞাপুরে ভেজাল বিরোধী অভিযান চালিয়ে ১১ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (১২ অক্টোবর) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসলাম হোসাইন।

জানা যায়, ভেজাল খাদ্য তৈরী, মজুদ ও নোংরা পরিবেশে খাদ্য বিক্রির অভিযোগে ভূঞাপুর বাসস্ট্যান্ড ও বাজার রোডের ১১টি ব্যবসা প্রতিষ্ঠানকে ২২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

এরমধ্যে মান্নান হোটেলে ২ হাজার, লোকনাথ মিষ্টান্ন ভান্ডারে ৫হাজার, মুসলিম মিষ্টান্ন ভান্ডার ১৫শ, বাবর হোটেল ২ হাজার, মধুমিতা বিরিয়ানী হাউজ ১৫শ, মধু হোটেল ১৫শ, মান্নানের হোটেল ৫০০, যমুনা হোটেল ৩ হাজার, নিরিবিলি ফুড কর্ণার ৪ হাজার ও ইসমাইল হোটেলের মালিককে ১৫শ টাকা জরিমানা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসলাম হোসাইন বলেন, জনস্বাস্থ্য সুরক্ষার জন্য ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করা হয়েছে। আর এ অভিযান অব্যাহত থাকবে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular