মগবাজারে বিস্ফোরণ: টাঙ্গাইলের ইমরানকেও বাঁচানো গেলো না

নিউজ টাঙ্গাইল ডেস্কঃ রাজধানীর মগবাজারে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ইমরান হোসেনের (২৫) মৃত্যু হয়েছে। আজ বুধবার (৩০ জুন) সকাল ৬টায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে তার মৃত্যু হয়। তার শরীরের ৯০ শতাংশ দগ্ধ ছিলো।।

বিষয়টি নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন। তিনি বলেন, ‘চিকিৎসাধীন অবস্থায় নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) সকাল সাড়ে ৬টায় তার মৃত্যু হয়েছে। তার শরীরের ৯০ শতাংশ দগ্ধ ছাড়াও শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছিলো। প্রথম থেকেই আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন ইমরান। আজ সকালে তার মৃত্যু হলো।’

ইমরান হোসেন বেঙ্গল মিডে চাকরি করতেন। তিনি টাঙ্গাইল সদর উপজেলার লাউকাঠি গ্রামের আব্দুল মজিব ভূঁইয়ার ছেলে। দুই ভাই ও এক বোনের মধ্যে তিনি ছিলেন বড়। স্ত্রীসহ মগবাজার এলাকায় থাকতেন তিনি।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর