বৃহস্পতিবার, জুন ১১, ২০২৬
Homeটাঙ্গাইল জেলামধুপুরমধুপুরে ট্রাক ও কভার্ডভ্যান ড্রাউভার্স ইউনিয়নের সাড়ে ৩ লাখ টাকা মরনোত্তর ভাতা...

মধুপুরে ট্রাক ও কভার্ডভ্যান ড্রাউভার্স ইউনিয়নের সাড়ে ৩ লাখ টাকা মরনোত্তর ভাতা প্রদান

নিজস্ব প্রতিনিধি : সড়ক দুর্ঘটনা ও রোগে মৃত্যুজনিত শ্রমিক পরিবারকে সাড়ে ৩ লাখ টাকা মরনোত্তর ভাতা দিয়েছে বাংলাদেশ ট্রাক ও কভার্ডভ্যান ড্রাউভার্স ইউনিয়ন মধুপুর শাখা। গতকাল রোববার মধুপুর বাসস্ট্যান্ডস্থ সংগঠনের নিজস্ব কার্যালয়ে এ মরনোত্তর ভাতা প্রদান করা হয়।

বাংলাদেশ ট্রাক ও কভার্ডভ্যান ড্রাউভার্স ইউনিয়ন মধুপুর শাখার সাধারণ সম্পাদক আনিছুর রহমান হীরার সঞ্চালনায় আব্দুস সামাদের সভাপতিত্বে গত দুই মাসের মধ্যে এ শাখার মৃত্যু হওয়া সাত শ্রমিক পরিবারের সদস্যদের মধ্যে ৫০ হাজার করে টাকা প্রদান করা হয়।

এ সময় সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মিগণ উপস্থিত ছিলেন।

নেতৃবৃন্দরা বলেন , তাদের সংগঠনের সদস্যের কেউ দুর্ঘটনাজনিত অথবা বয়স্কজনিত রোগে মারা গেলে প্রতিটি পরিবারের হাতে ৪০ দিনের মধ্যে মরনোত্তর ভাতা হিসেবে ৫০ হাজার করে টাকা প্রদান করা হয়। এবার গত দুই মাসে সড়ক দুর্ঘটনা ও রোগে মৃত্যুজনিত গিয়াস উদ্দিন ঠান্ডু, তারা মিয়া, মতিয়ার রহমান খান, আমিনুল ইসলাম, আন্তাজ আলী, আসাদুজ্জামান আসাদ ও আবুল কাশেমের পরিবারের হাতে ওই মরনোত্তর ভাতার অর্থ তুলে দেয়া হলো।

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular