সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
Homeটাঙ্গাইল জেলামধুপুরমধুপুরে প্রতিবন্ধি কিশোরী ধর্ষণের ঘটনায় মামলা

মধুপুরে প্রতিবন্ধি কিশোরী ধর্ষণের ঘটনায় মামলা

নিজস্ব প্রতিনিধি : টাঙ্গাইলের মধুপুরে প্রতিবন্ধী এক কিশোরী (১৩) ধর্ষণের ঘটনায় থানায় মামলা হয়েছে। স্থানীয়রা মীমাংসা দেওয়ার চেষ্টা শেষে তিন দিন পর থানায় এ মামলা হলো। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাত ৮ টার দিকে ধর্ষিতার বাবা বাদী হয়ে ধর্ষক বাদল মিয়া (৩০) কে আসামি করে এ মামলা দায়ের করেন। বখাটে বাদল পৌর এলাকার দামপাড়া গ্রামের আব্দুর রশিদ ওরফে কলে গেন্দার ছেলে।

স্থানীয়রা জানান, গত সোমাবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে মধুপুর উপজেলার আউশনারা ইউনিয়নের বেলচুঙ্গিতে প্রতিবন্ধী কিশোরীকে একা পেয়ে লোভ দেখিয়ে পাশে নদীর ধারের জঙ্গলে নিয়ে ধর্ষণ করে বাদল। এসময় প্রতিবেশী জাহাঙ্গীর ও ধর্ষিতার সম্পর্কে এক দাদা বিষয়টি দেখতে পেলে ধর্ষক বাদল দৌঁড়ে নদীতে নেমে সাঁতরিয়ে পাড় হয়ে যায়। ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় মাতাব্বরগণ ওই ধর্ষণ ঘটনায় মীমাংসা দেয়ার উদ্যোগ নেন। এ নিয়ে নানাভাবে সময় ক্ষেপণের এক পর্যায়ে বৃহস্পতিবার রাতে থানায় গিয়ে ওই কিশোরীর বাবা বাদী হয়ে মামালা দায়ের করেন।

মধুপুর থানার ওসি তারিক কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাতে মামলার পর আইনী পদক্ষেপ ও আসামিকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular