বুধবার, জুন ১০, ২০২৬
Homeটাঙ্গাইল জেলামধুপুরমধুপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শিশু জান্নাতের

মধুপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শিশু জান্নাতের

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের মধুপুরে মাহেন্দ্রর চাপায় পিষ্ঠ হয়ে প্রাণ গেল শিশু জান্নাতের (৬)।

শুক্রবার (২১ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কাকরাইদ বাজার এলাকার চেয়ারম্যান বাড়ি সড়কে এ দুর্ঘটনা ঘটে।

শিশু জান্নাত মধুপুর উপজেলার রক্তিপাড়ার জনৈক খোকনের মেয়ে। সে কাকরাইদে নানা মোতালেবেরে বাড়িতে পিঠার দাওয়াত খেতে এসেছিলো।

স্থানীয়রা জানান, দুপুরে শিশু জান্নাত সাদেক ফকিরের বাড়ির সামনে খেলা করছিলো। এসময় ওই বাড়ির রতন ড্রাইভার তার গাড়িটি বাড়ির বাইরে সাইড করে রাখতে গিয়ে শিশু জান্নাতকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই জান্নাত মারা যায়।

এ ঘটনায় মধুপুর থানায় মামলার প্রক্রিয়া চলছে বলে জানায় পুলিশ।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular