Homeখেলাধুলামাইলফলকে পৌঁছালেন পারলেন না শাহজাদ

মাইলফলকে পৌঁছালেন পারলেন না শাহজাদ

নিউজ টাঙ্গাইল ডেস্কঃ কুমিল্লার দেয়া ১৮৪ রানের জবাবে ব্যাট করতে নেমেই তাণ্ডব চালান আহমেদ শাহজাদ। প্রথম বল থেকে তাণ্ডব শুরু করেন তিনি। তবে তিনি তাণ্ডব চালালেও অন্য প্রান্তে দাঁড়াতে ব্যর্থ অন্যরা। মাত্র ১৩ রানে সাইফুদ্দিনের বলে আউট হন ডেলপোর্ট।
এরপর থিসারার এলভির ফাঁদে পড়ে আউট হন ইয়াসিন আলী। ৮ বলে ৪ রান করেন তিনি। তবে মাত্র ২৬ বলে ৪৬ রানে অর্ধশতকে কাছে ছিলেন শাহজাদ। কিন্তু শেষ পর্যন্ত আফ্রিদির বলে ছক্কা হাঁকাতে গিয়ে লিয়াম ডসন ধরা পড়ে আউট হন তিনি। আক্ষেপ নিয়ে ৪৬ বিদায় নেন তিনি।

শেষ রিপোর্ট লেখা পর্যন্ত চিটাগং ভাইকিংসের সংগ্রহ ১০ ওভারে ৩ উইকেট হারিয়ে ৮১ রান।

এর আগে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১৪তম ম্যাচে আজ মুখোমুখি হয়েছে চিটাগং ভাইকিংস ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন চিটাগং অধিনায়ক মুশফিকুর রহিম।

ব্যাট করতে নেমে শুরুতেই ফেরেন ওপেনার তামিম ইকবাল। ফ্রাইলিঙ্কের বলে উইকেটকিপার শাহজাদের হাতে ধরা পড়েন তিনি। রানের খাতা না খুলেই ফেরেন তিনি। এর ফ্রাইলিঙ্কের ধরা পড়ে বিদায় নিলেন এনামুল হক। আবু জায়েদ বলে ১০ বলে ১০ রান করে ফিরেন তিনি।

এনামুল আউট হলেও লুইস-ইমরুল দলেকে এগিয়ে নিয়ে যান অনেক দূর। কিন্তু খালিদের এক দুর্দান্ত বলে সরাসরি বোল্ট হন তিনি। ২১ বলে ১ ছয় ও ৩ চারে ২৪ রান করেন তিনি। এরপরে লিয়াম ডসনের সঙ্গে রান নিতে গিয়ে পায়ে টান লাগে পরে মাঠে শুয়ে পড়েন তিনি। শেষ পর্যন্ত স্ট্রেচারে করে মাঠ ছাড়লেন এভিন লুইস।

এর পর মাঠে আসেন আফ্রিদি। ১৪ ওভারে দ্বিতীয় বল হাঁকাতে গিয়ে হিট আউট হন আফ্রিদি। ৪ বলে ২ করেন তিনি। ফলে ৫ উইকেট হারিয়ে অনেকটা বিপর্যয়ে পড়েছে কুমিল্লা। তবে এবারে কুমিল্লা দলের সঙ্গে যোগ দিয়ে ব্যাটিং তাণ্ডব চালাচ্ছেন ২০ বলে হাফসেঞ্চুরি তুলে নিলেন। ফ্রাইলিঙ্কয়ের ১ ওভারেই নিলেন ৩০ রান নেন থিসারা।

শেষ পর্যন্ত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে থিসারার তাণ্ডবে ১৮৪ রান করে কুমিল্লা। থিসারা করেন ২৬ বলে ৭৪। সাইফুদ্দিন ১৯ বলে ২৬ রান করেন। জিততে হলে চিটাগং ভাইকিংস ১৮৫ রান করতে হবে।

RELATED ARTICLES

Most Popular