মাভাবিপ্রবিতে বৃহত্তর কুমিল্লা জোনের নবীনবরণ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, মাভাবিপ্রবি: মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) অধ্যয়নরত বৃহত্তর কুমিল্লা অঞ্চলের শিক্ষার্থীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব বি’বাড়ীয়া কুমিল্লা চাঁদপুরের (এবিসি) নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ এপ্রিল) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া ভবনে কুমিল্লা জোনের নবীণ শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বৃহত্তর কুমিল্লা জোনের সাবেক সভাপতি নাহিদ খান, সাবেক সাধারণ সম্পাদক রাসেল হোসেন, সাবেক সহ-সভাপতি ওমর ফারুক এবং সাইফুল মজুমদার। এছাড়াও উপস্থিত ছিলেন, রাসেল উদ্দিন ফাহিম, আইমুন রিমন, আরিফ মাহমুদ, এমরানুল হক নিলয় প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা মাভাবিপ্রবিতে অধ্যয়নরত বৃহত্তর কুমিল্লা অঞ্চলের শিক্ষার্থীদের প্রতি উপদেশমূলক বক্তব্য প্রদান করেন। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষিত হয়। সাংস্কৃতিক সন্ধ্যায় ফুটে উঠে বৃহত্তর কুমিল্লা অঞ্চলের ইতিহাস-কৃষ্টি-ঐতিহ্য।

এই ধরনের আরও খবর

সর্বশেষ খবর