বৃহস্পতিবার, জুলাই ২, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইল সদরমাভাবিপ্রবির বঙ্গবন্ধু হলের অবৈধ ছাত্রদের হল ত্যাগের নির্দেশ

মাভাবিপ্রবির বঙ্গবন্ধু হলের অবৈধ ছাত্রদের হল ত্যাগের নির্দেশ

মাভাবিপ্রবি প্রতিনিধি: মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের মধ্যে অবৈধভাবে অবস্থানকারী ছাত্রদের আগামী শনিববার (০৫ অক্টোবর) এর মধ্যে হল ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়।

বুধবার (০২ অক্টোবর) প্রভোস্ট ড. মো. মাসুদার রহমানের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, নির্দিষ্ট সময়ের মধ্যে অবৈধ ছাত্ররা হল ত্যাগ না করলে শনিবার (০৫ অক্টোবর) সকাল ১০টায় হল ও বিশ্ববিদ্যালয় কতৃপক্ষের উপস্থিতিতে হলের প্রতিটি রুমে অবৈধ ছাত্র ও অতিরিক্ত বেডসমূহ বের করা হবে।

উল্লেখ্য, দীর্ঘ সময় ধরে হলের সিট বরাদ্দ না হওয়ায় এবং প্রতিটি রুমে অতিরিক্ত একটি করে বেড রাখায় হলের বৈধ ও সাধারণ শিক্ষার্থীরা হলের বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হয়ে আসছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular