বৃহস্পতিবার, জুলাই ২, ২০২৬
Homeটাঙ্গাইল জেলামির্জাপুরমির্জাপুরে সরকারি বিদ্যালয় কর্মচারী সমিতির অভিষেক অনুষ্ঠিত

মির্জাপুরে সরকারি বিদ্যালয় কর্মচারী সমিতির অভিষেক অনুষ্ঠিত

মির্জাপুর প্রতিনিধি : টাঙ্গাইলের মির্জাপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্মচারী কল্যাণ সমিতি উপজেলা কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানটির শুভ উদ্বোধন করেন, উপজেলা যুবলীগের আহ্বায়ক শামীম আল মামুন।

অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্মচারী কল্যাণ সমিতির মির্জাপুর উপজেলা কমিটির সভাপতি মোঃ লাল মিয়া ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সোহান মিয়া সঞ্চালনার দায়িত্ব পালন করেন।

এতে বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আজহারুল ইসলাম, বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্মচারী কল্যাণ সমিতির বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক ও টাঙ্গাইল জেলা কমিটির সভাপতি মোঃ শফিকুল ইসলাম শফিক, সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, বিভাগীয় কমিটির উপদেষ্টা ও টাঙ্গাইল জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ সেলিম পারভেজ, মির্জাপুর উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মোঃ শহিনুর রহমান খান, সাধারণ সম্পাদক আল মামুন, ক্রীড়া সম্পাদক মোঃ সেলিম আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ নবাগত কমিটিকে ফুল দিয়ে বরণ করেন। এ অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, নবাগত কমিটির সকল সদস্য, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular