রবিবার, মে ৩, ২০২৬
Homeআন্তর্জাতিকমালয়েশিয়ায় দেড় কোটি টাকার ইয়াবাসহ তিন বাংলাদেশি গ্রেফতার

মালয়েশিয়ায় দেড় কোটি টাকার ইয়াবাসহ তিন বাংলাদেশি গ্রেফতার

নিউজ টাঙ্গাইল ডেস্ক: মালয়েশিয়ার সানওয়ে সিটিতে অভিযান চালিয়ে দেড় কোটি টাকার ইয়াবাসহ তিন বাংলাদেশিকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ।

সুবাং জায়া জেলা পুলিশের সহকারী কমিশনার রিসিকিন সতীমান সোমবার সংবাদ সম্মেলনে বলেন, ১৮ জুন সুবাং জায়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অপরাধ তদন্ত বিভাগের অভিযানে রাত সাড়ে ৮টায় একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ২০ পেকেট ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করা হয়। তবে তদন্তের স্বার্থে পুলিশ কারও নাম প্রকাশ করেনি। আটককৃতরা  বাংলাদেশি। সবার বয়স ৩০ থেকে ৪০ বছর।

এ সময় উদ্ধার করা হয় মালয় ১০ হাজার রিঙ্গিত ( টাকা ২ লাখ)। সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, উদ্ধার করা ইয়াবার দাম মালয় রিঙ্গিত ৮ লাখ (টাকা ১ কোটি ৬০ লাখ)। তিনি বলেন, গ্রেফতারদের প্রসাব পরীক্ষা করে দুজনের ড্রাগ পজিটিভ পাওয়া গেছে। এ সময় দুটি প্রাইভেট কার জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনের ৩৯বি ১৯৫২ ধারায় ৭ দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ চলছে বলে তিনি উল্লেখ করেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular