বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
Homeটাঙ্গাইল জেলামির্জাপুরমির্জাপুরে উপজেলা চেয়ারম্যান প্রার্থী যুবলীগ নেতার শোডাউন

মির্জাপুরে উপজেলা চেয়ারম্যান প্রার্থী যুবলীগ নেতার শোডাউন

নিউজ টাঙ্গাইল ডেস্ক : টাঙ্গাইলের মির্জাপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নিজের প্রার্থীতা ঘোষণার ১০ দিনের মাথায় তার দলীয় সমর্থকদের নিয়ে এক বিশাল শোডাউন করলেন উপজেলা যুবলীগের আহবায়ক শামীম আল মামুন।

বুধবার সকাল সাড়ে ১১টার দিকে কলেজ রোডস্থ উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে এই শোডাউন বের করা হয়। চেয়ারম্যান পদে দলের নেতাকর্মীদের কাছে নিজের গ্রহণযোগ্যতা প্রমানের জন্য তিনি এই শোডাউন করেন।

এতে পৌর মেয়র সাহাদাৎ হোসেন সুমনসহ আওয়ামী সমর্থিত বেশ কয়েকটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও পৌর, সদর, উপজেলার প্রতিটি ইউনিয়নের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগের নেতাকর্মীসহ তার সমর্থকরা শোডাউনে অংশ নেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular