মির্জাপুরে উপজেলা চেয়ারম্যানসহ ৮ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিনিধি: হু হু করে বেড়ে চলছে টাঙ্গাইলের মির্জাপুরে করোনা আক্রান্তের সংখ্যা। আক্রান্তের সংখ্যা জেলায় শীর্ষস্থান ধরে রেখেছে টাঙ্গাইলের মির্জাপুর।

গতকাল শুক্রবার ৫জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হওয়ার পর শনিবার (৬ই জুন) নতুন করে মির্জাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টুসহ নতুন করে মোট ৮জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাডা. মাকসুদা খানম। এনিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪৭।

উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে নতুন শনাক্তরা হলেন, উপজেলার গোড়াই নাজিরপাড়া এলাকার বাসিন্দা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান (৬৬), একই এলাকার বাসিন্দা আ.লীগ নেতা (৪০), পৌরএলাকার পোষ্টকামুরী গ্রামের বাসিন্দা (৪৯), মির্জাপুর বাজার এলাকার বাসিন্দা স্বামী-স্ত্রী (৩৫ ও ২৮), জামুর্কী ইউনিয়নের উফুল্কী গ্রামের বাসিন্দা (২৭), ভাওড়া ইউনিয়নের বাসিন্দা (৪৫), পাহাড়পুর এলাকার বাসিন্দা (৫৫)।

নতুন আক্রান্তদের বাড়ি লকডাউন করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. জোবায়ের হোসেন।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর