বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইলে ১৬নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বেগম জিয়ার সু-স্বাস্থ্য কামনায় দোয়া মাহফিল

টাঙ্গাইলে ১৬নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বেগম জিয়ার সু-স্বাস্থ্য কামনায় দোয়া মাহফিল

নিজস্ব প্রতিনিধি:টাঙ্গাইলে ১৬নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে জাতীয়তাবাদীদল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সু-স্বাস্থ্য কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেলে শহরের পুরাতন কোর্ট মসজিদে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে অংশ নেয় জেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুল হক সানু, যুগ্ম আহবায়ক দেওয়ান শফিকুল ইসলাম, ১৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি হুমায়ন চৌধুরী, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক একে এম মনিরুল হক (ভিপি) মুনির, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও ১৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম স্বপন, স্বেচ্ছাসেবকদলের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ রানা, জেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক মাহমুদুল হক টিটন, আব্দুল্লাহ হেল কাফী সাহেদ, ১৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রিপন মিয়া, জেলা তাঁতীদলের যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিব, জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক তরিকুল ইসলাম শাপলা, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ফয়সাল আহমেদ শামীম, জেলা স্বেচ্ছাসেবকদলের সহ-সভাপতি মাহবুবুর রহমান রিপন, সদর উপজেলা যুবদলের সদস্য সচিব ইকবাল তালুকদার, সদর থানা শ্রমিকদলের সভাপতি আমিনুল ইসলাম সুমন প্রমুখ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবকদলের সহ-সাধারণ সম্পাদক উজ্জল মিয়া, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক নুর-কুতুবুল আলম সহিন, যুবনেতা লিখন, সদর থানা শ্রমিকদলের প্রচার সম্পাদক সজল খান, সাবেক ছাত্রনেতা জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক কায়সার রহমান লিমন, সদস্য সাজ্জাদ হোসেন রিফাত, আজাদ মিয়া, আশরফুলসহ বিএনপি অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। পরে বেগম খালেদা জিয়ার সু-স্বাস্থ্য কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে বিশেষ মোনাজাত করা হয়।

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular