শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬
Homeটাঙ্গাইল জেলামির্জাপুরমির্জাপুরে তিন দিনব্যাপী ফলদ বৃক্ষ মেলা শুরু

মির্জাপুরে তিন দিনব্যাপী ফলদ বৃক্ষ মেলা শুরু

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের মির্জাপুরে তিন দিনব্যাপী ফলদ বৃক্ষ মেলা শুরু হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলা কৃষি অফিসের সামনের চত্বরে এই মেলা শুরু হয়।

প্রথম দিনে প্রধান অতিথি হিসেবে মির্জাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু মেলার উদ্বোধন করেন। এর আগে সকাল ১০টায় একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা পরিষদ দপ্তর প্রদক্ষিণ শেষে মেলা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

 

বৃক্ষ মেলা উপলক্ষে উপজেলা কৃষি অফিসের সামনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইসরাত সাদমীনের সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু, ভাইস চেয়ারম্যান মীর্জা শামীমা আক্তার শিফা, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মশিউর রহমান প্রমুখ।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular