বুধবার, জুলাই ৮, ২০২৬
Homeটাঙ্গাইল জেলামির্জাপুরে প্রধানমন্ত্রীর নামে কোরবানি দেয়া বীর মুক্তিযোদ্ধা জাবেদ আলী আর নেই

মির্জাপুরে প্রধানমন্ত্রীর নামে কোরবানি দেয়া বীর মুক্তিযোদ্ধা জাবেদ আলী আর নেই

নিজস্ব প্রতিবেদক: ১৩ বছর ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে কোরবানি দেয়া টাঙ্গাইলের মির্জাপুরে সেই বীর মুক্তিযোদ্ধা জাবেদ আলী আর নেই। রবিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেছেন।

ইন্না লিল্লাহি….. ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। তিনি দীর্ঘ দিন ধরে কিডনিসহ নানা জটিল রোগে ভুগছিলেন।

সোমবার (২৩ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে গোড়াই জমিদার বাড়ি মাঠে জানাজা ও রাষ্ট্রীয় মর্যাদা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

বীর মুক্তিযোদ্ধা জাবেদ আলীর বাড়ি উপজেলার গোড়াই ইউনিয়নের খামারপাড়া এলাকায়। তিনি গোড়াই ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের ডেপুটি কমান্ডার ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও চার মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বীর মুক্তিযোদ্ধা জাবেদ আলীর মৃত্যুতে টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের সংসদ সদস্য খান আহমেদ শুভ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার অধ্যাপক দুর্লভ বিশ্বাস গভীর শোক প্রকাশ করেছেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular