মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬
Homeটাঙ্গাইল জেলামির্জাপুরমির্জাপুরে মায়ের সাহায্যে বাবাকে পিটিয়ে হত্যা করলো ঘাতক ছেলে

মির্জাপুরে মায়ের সাহায্যে বাবাকে পিটিয়ে হত্যা করলো ঘাতক ছেলে

নিউজ টাঙ্গাইল ডেস্ক: মাদকের টাকা না পেয়ে পিতাকে পিটিয়ে হত্যা করেছে মাদকাসক্ত ছেলে লাভলু। মঙ্গলবার (৩ মার্চ) রাতে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাগজান গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত পিতা নুরুল হক (৭০) ওই গ্রামের বাসিন্দা। ঘটনার অভিযোগ পেয়ে ঘাতকের কথিত স্ত্রী রোকেয়াকে আটক করেছে পুলিশ।

অভিযোগ উঠেছে মাদকাসক্ত ছেলে লাবলু তার কথিত স্ত্রী রোকেয়ার সহযোগিতায় তার পিতাকে হত্যা করেছেন।

মির্জাপুর থানা পুলিশ জানায়, সোমবার কারাবাসের পর টাঙ্গাইল জেল থেকে জামিন পায় ঘাতক লাভলু। জামিন পেয়ে মাদক সেবনের জন্য পিতা নুরুল হকের কাছে ২০ হাজার টাকা দাবি করে সে। টাকা না দেওয়ায় মঙ্গলবার রাতে পিতাকে পিটিয়ের হত্যার করে এবং পালিয়ে যায়।

হত্যাকাণ্ডের অভিযোগ পেয়ে পুলিশ লাভলুর স্ত্রীকে গ্রেফতার করে। তবে এখনো পলাতক রয়েছে সে।

ভাতগ্রাম ইউপি চেয়ারম্যান মো. আজহারুল ইসলাম বলেন, মাদকাসক্ত ছেলে বৃদ্ধ বাবার কাছে ২০ হাজার টাকা দাবি করে। বাবা টাকা দিতে না পারায় স্ত্রীর সহযোগিতায় বাবাকে হত্যা করে সে।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইদুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এখনো পলাতক রয়েছে লাভলু। তবে তার স্ত্রীকে গ্রেফতার করা হয়েছে। থানায় মামলার দায়েরের প্রক্রিয়া চলছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular