মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬
Homeদেশের খবরমেয়ের শিক্ষিকাকে একা পেয়ে ঘরের দরজা বন্ধ করে ধর্ষণ!!!

মেয়ের শিক্ষিকাকে একা পেয়ে ঘরের দরজা বন্ধ করে ধর্ষণ!!!

নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জের ফতুল্লায় এক গৃহ শিক্ষিকা ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় তার করা মামলায় ওই গৃহ শিক্ষিকার (২০) ছাত্রীর বাবা আলাল মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাত ১২টার দিকে ফতুল্লা মডেল থানার পরিদর্শক তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গ্রেপ্তার আলাল মিয়া (৩৪) ঢাকা জেলার নবাবগঞ্জ থানার নয়ানগর চৌকিদার বাড়ির মৃত তাইজুল ইসলামের পুত্র। তিনি ফতুল্লার লালপুর পৌষার পুকুরপাড় এলাকায় ভাড়া বাসায় স্ত্রী-সন্তান থাকেন।

মামলায় বলা হয়, বিশ বছর বয়সী ওই শিক্ষিকা স্থানীয় একটি বিদ্যাপীঠে অনার্সে পড়েন। লেখাপড়ার পাশাপাশি তিনি প্রাইভেট পড়াতেন। গ্রেপ্তার আলালের আট বছর বয়সী মেয়েকে পড়াতে প্রতি দিনের মতো গত বুধবার রাত সাড়ে ৭টার দিকে লালপুর পৌষার পুকুরপাড় এলাকায় আলালের ভাড়া বাসায় পড়াতে যান। বাসায় গিয়ে শিশু ছাত্রীকে না পেয়ে তার বাবা আলালের কাছে খোঁজ করেন।

ওই সময় আলাল তাকে জানায়, তার স্ত্রী পোশাক কারখানা থেকে ফিরেনি। তার মেয়ে নানির বাড়িতে গেছে। মেয়েকে ডেকে আনার কথা বলে ঘরের দরজা বন্ধ করে দেয়। পরে ওই গৃহ শিক্ষিকা তরুণীকে ধর্ষণ করে।

 

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular