বুধবার, এপ্রিল ১৫, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাকালিহাতীমোটরসাইকেলে একসঙ্গে বাড়ি যাচ্ছিল স্বামী-স্ত্রী, পথে গাড়ি কেড়ে নিল প্রাণ

মোটরসাইকেলে একসঙ্গে বাড়ি যাচ্ছিল স্বামী-স্ত্রী, পথে গাড়ি কেড়ে নিল প্রাণ

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের কালিহাতীতে গাড়ীচাপায় স্বামী-স্ত্রী প্রাণ হারিয়েছেন। রবিবার (৬ নভেম্বর) রাত সাড়ে ৭ টায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে উপজেলার উপজেলার আনালিয়াবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সোমবার (৭ নভেম্বর) সকালে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- নাটোরের বাগাতিপাড়া উপজেলার আরজি মারিয়া গ্রামের আমিরুল ইসলামের ছেলে অসিউল ইসলাম সবুজ (৩০) ও তার স্ত্রী এবং পাবনার ঈশ্বরদী উপজেলার ইপিজেট ঈশ্বরদী যুক্তিতলা গ্রামের আইয়ুব আলীর মেয়ে ওসরা খাতুন শোভা (২৬)। তারা একসঙ্গে নাটোর যাচ্ছিল।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম বলেন, তারা মোটরসাইকেলে ঢাকা থেকে বাড়ি যাচ্ছিল। রাত সাড়ে ৭ টায় দিকে মহাসড়কের আনালিয়াবাড়ী পৌঁছলে অজ্ঞাত গাড়ি তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। স্বজনরা থানায় এসেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular