মঙ্গলবার, জুন ৩০, ২০২৬
Homeদেশের খবরমোবাইলে আসক্ত ছেলে, বাবার আত্মহত্যা!

মোবাইলে আসক্ত ছেলে, বাবার আত্মহত্যা!

নিউজ টাঙ্গাইল ডেস্ক: কুমিল্লার চান্দিনায় শিশু সন্তানের মোবাইল আসক্তিকে কেন্দ্র করে মারধরের পর আত্মহত্যা করেছেন আরিফুর রহমান (২৮) নামের এক পিতা। শনিবার (২১ মে) দুপুরে বিষপানের পর উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়ার পথে মারা যান তিনি।

নিহত আরিফুর রহমান চান্দিনা উপজেলার বরকইট ইউনিয়নের লতিফপুর গ্রামের মিয়া বাড়ির মোতালেব বাহারের ছেলে। তিনি পেশায় নির্মাণ শ্রমিক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৮ বছর পূর্বে বিয়ে করেন আরিফুর রহমান। দাম্পত্য জীবনে ৭ বছরের এক পুত্র সন্তান রয়েছে। ওই শিশুর মোবাইল ফোন আসক্তিতে বিরক্ত পিতা আরিফ। শনিবার ভোরে মাদ্রাসায় না গিয়ে মোবাইল ফোন নিয়ে গেইম খেলায় আরিফ রাগান্বিত হয়ে সন্তানকে থাপ্পর দেন। এতে স্ত্রী ও পরিবারের সঙ্গে ঝগড়া সৃষ্টি হয়। অভিমান করে দুপুরে বিষপান করেন আরিফ।

স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য মো. হাসান জানান, এমনিতেই আরিফ খুব রাগান্বিত মানুষ ছিল। শিশু সন্তানের মোবাইল ফোন ব্যবহার কোন রকমেই মেনে নিতে না পেরে সন্তানকে থাপ্পর দেয়। ওই তুচ্ছ ঘটনায় পরিবারের টুকিটাকি ঝগড়ায় রাগের বসে বিষপান করে সে। তাকে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা করানোর পর অবস্থার অবনতি ঘটায় ঢামেকে পাঠানো হয়। পথিমধ্যে মৃত্যুর কোলে ঢলে পরে আরিফুর রহমান।

এ বিষয়টি নিশ্চিত করে চান্দিনা থানা অফিসার ইন-চার্জ (ওসি) মোহাম্মদ আরিফুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular