সোমবার, জুন ২৯, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাযমুনায় ধরা পড়ল ৫৫ কেজি ওজনের বাঘাইড়, ৭৫ হাজার টাকায় বিক্রি!

যমুনায় ধরা পড়ল ৫৫ কেজি ওজনের বাঘাইড়, ৭৫ হাজার টাকায় বিক্রি!

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীতে এক জেলের জালে ৫৫ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ ধরা পড়েছে। বাঘাইড়টি ৭৫ হাজার টাকা বিক্রি করা হয়। শনিবার (৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলার গোবিন্দাসী বাজারে বাঘাইড় মাছটি তোলা হয়।

বাজারে তোলা মাত্রই স্থানীয় উৎসুক জনতা মাছটি এক নজর দেখতে ভিড় জমায়। এসময় মাছটি কেনার জন্য অনেক ক্রেতা দরদাম করে। পরে দুপুরের দিকে মধুপুরের সাগর নামে এক ব্যবসায়ী বাঘাইড়টি ৭৫ হাজার টাকায় কিনে নেন।

এর আগে শুক্রবার (৩ ফেব্রুয়ারি) ভোররাতে উপজেলার যমুনা নদী অংশ থেকে সিরাজগঞ্জের বেলকুচি এলাকার সুনীল নামে এক জেলের জালে আটকা পড়ে এই বাঘাইড় মাছটি।

জানা যায়, প্রথমে এ বাঘাইড় মাছটি জেলে বাজারে তোলেন সুনীল নামের ওই জেলে। পরে সে বাঘাইড় মাছটি গোবিন্দাসী বাজারের মাছ ব্যবসায়ী বাবলু হাওলাদার নামে মাছটি ক্রয় করে এবং পরে বাবলু হাওলাদার মাছটি বিক্রি করে ৭৫ হাজার টাকা। এছাড়াও আরও ছোট-বড় বেশ কয়েকটি বাঘাইড় মাছও বাজারে তোলা হয়।

স্থানীয় আমিনুল ইসলামসহ অনেকে জানান, এত বড় বাঘাইড় মাছ এর আগে কখনো দেখেননি। যমুনা নদীতে সুনীল নামে জেলের জালে ধরা পড়ে। পরে গোবিন্দাসী বাজারে তোলা হলে বাঘাইড়টি মাছটি এক নজর দেখতে অসংখ্য লোকজন ভিড় করে।

জেলে সুনীল জানান, যমুনা নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করে থাকি। প্রতিদিনের ন্যায় শুক্রবার রাতে আমরা কয়েকজন জেলে নদীতে জাল ফেলি। পরে রাতের শেষ ভাগে বাঘাইড় মাছটি জালে ধরে পড়ে। এত বড় বাঘাইড় মাছ এরআগে কখনো জালে ধরে পড়েনি। এ প্রথম জালে আটকে পড়ে বাঘাইড় মাছটি।

এ বিষয়ে বাঘাইড় মাছ ক্রেতা সাগর জানান, গোবিন্দাসী মাছ বাজারে অনেক লোকে ভিড় দেখে এগিয়ে গিয়ে দেখি বিশাল আকৃতির বাঘাইড়। মাছটি দেখে কিনতে ইচ্ছে হল। এসময় অনেকেই মাছটি দরদাম করছিল। বিক্রেতা লাখ টাকা চাইলে পরে একপর্যায়ে ৫৫ কেজি ওজনের বাঘাইড়টি ৭৫ হাজার টাকা দিয়ে কিনে নেই।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular