Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইলে অবৈধ বালু উত্তোলনের অভিযোগে ড্রেজার ধ্বংস

টাঙ্গাইলে অবৈধ বালু উত্তোলনের অভিযোগে ড্রেজার ধ্বংস

ধলেশ্বরী নদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইল সদর উপজেলায় ধলেশ্বরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে অভিযান চালিয়ে একটি বাংলা ড্রেজার ধ্বংস করেছে উপজেলা প্রশাসন।

রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে সদর উপজেলার মাহমুদনগর ইউনিয়নের গোলচত্তর এলাকায় ধলেশ্বরী নদীতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীন মিয়া।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে ধলেশ্বরী নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বালু উত্তোলনে ব্যবহৃত একটি বাংলা ড্রেজার জব্দ করা হয়। পরে সেটি ধ্বংস করা হয়।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন মিয়া জানান, এলাকাবাসীর অভিযোগ ছিল, ওই এলাকায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা ফারুক ও তার ছেলে অন্তর দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিলেন। অভিযোগের ভিত্তিতে নদীতে অভিযান চালিয়ে একটি বাংলা ড্রেজার ধ্বংস করা হয়েছে।

তিনি বলেন, জনস্বার্থে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

RELATED ARTICLES

Most Popular