যমুনায় অবৈধভাবে বালু উত্তোলণ

ফরমান শেখ, নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপু‌রে যমুনা নদী‌তে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দা‌য়ে দুইজন‌কে ৬ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

কারাদণ্ডপ্রাপ্তরা হ‌লেন, নড়াইলের লোহাগড়া উপজেলার লাহু‌ড়িয়া গ্রামের আব্দুল শুকুর মোল্লার ছে‌লে মোজা‌হিদ (২৭) ও ভূঞাপুর উপজেলার নিকরাইল ইউনিয়নের পূর্ণবাসন গ্রামের সেকান্দর আলীর ছে‌লে আব্দুস ছালাম।

শুক্রবার (১৯ জুন) সকালে বঙ্গবন্ধু সেতুপূর্ব সংলগ্ন উপজেলার সিরাজকা‌ন্দি এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসলাম হোসাইন।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসলাম হোসাইন বলেন, বঙ্গবন্ধু সেতু পূর্ব সংলগ্ন উত্তর পাশের উপজেলার সিরাজকা‌ন্দি এলাকার অংশে যমুনা নদী থে‌কে অবৈধভাবে লোড ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলণ ক‌রে আসছিল বালু ব্যবসায়ীরা। এ সংবাদ পেয়ে শুক্রবার সকালে যমুনা নদী‌তে অভিযান চালিঢে ড্রেজার মেশিনের চালক ও কা‌র্গো ট্রলারের চালক‌কে ৬ মা‌সের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। তিনি আরো জানান, অবৈধভাবে বালু উত্তোলণ বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর