শনিবার, আগস্ট ২২, ২০২৬
Homeজাতীয়রানীশংকৈল পাকা সড়কে কালর্ভাট ভেঙ্গে যান চলাচল  জনদূর্ভোগ

রানীশংকৈল পাকা সড়কে কালর্ভাট ভেঙ্গে যান চলাচল  জনদূর্ভোগ

সফিকুল ইসলাম শিল্পী, রানীশংকৈল(ঠাকুরগাঁও) : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে মহাসড়কের পূর্বদিকে মীরডাঙ্গী থেকে কাতিহার হাট পর্যন্ত প্রায় নয় কিলোমিটার পাকা সড়কে কালভার্টটের জন্য যান চলাচল বন্ধ হয়ে পড়েছে। জানা গেছে, মীরডাঙ্গী থেকে কাতিহার হাট পর্যন্ত প্রায় নয় কিলো মিটার পাকা সড়কটি আট কোটি টাকা ব্যায়ে তৈরি করা হয়। পাকা সড়ক নির্মাণের পর থেকে শুরু হয়েছে এই রাস্তায় সাধারণের চলাচল। কালভার্টটি ভাঙ্গা পরিত্যাক্ত অবস্থায় থাকলেও নতুন করে নির্মাণ না করায় ভাঙ্গা এই কালভার্টের কারনে দূর্ভোগে রয়েছে এ এলাকার সাধারণ লোকজন।

সরজমিনে গিয়ে দেখা গেছে, মীরডাঙ্গী-কাতিহার সড়কের বাকসা সুন্দরপুর এলাকার উপর দিয়ে যাওয়া পাকা সড়কের একটি কালর্ভাট ভেঙ্গে পাথরের ঢালাই ওঠে গর্ত হয়ে গিয়েছে। প্রায় বেশ কয়েক ফুট জায়গা জুড়ে রড বেরিয়ে বের হয়ে আছে।তবে রাতের আধারে সামান্যতম অসাবধনতার কারনেই ঘটে যেতে পারে প্রান নাশের মতো বড় ধরনের দূর্ঘটনা।

গরু ব্যাবসায়ী কাবুল  নিউজ টাঙ্গাইলকে বলেন, টলিতে গরু নিয়ে স্থানীয় কাতিহাটে যাতায়াত করা খুব সমস্যা। কালভার্টটির কারণে যে কোন সময় দূর্ঘটনায় পড়তে হতে পারে এমন আশঙ্কা স্থানীয়দের । সুন্দরপুর বাজেবাকসার বাসিন্দা নিয়াটু বলেন, ইতোমধ্যেই কালভাটটি নতুন করে নির্মাণ করা হলে টিকসই না হওয়াই যেকোনো সময় ঘটে যেতে পারে ভয়ঙ্কর রকমের দূর্ঘটনা।

স্থানীয়দের অভিযোগ, কোটি কোটি টাকা খরচ করে পাকা সড়ক নির্মাণ করা হলেও মাত্র ছোট্ট একটি কালভাটকে অবহেলায় নির্মাণ করে এখন এমন অবস্থা হয়েছে।প্রতি সপ্তাহে শনিবার ঐতিহ্যবাহী কাতিহার হাটে গাজীর হাট, মীরডাঙ্গী, মহেশপুর, মধুয়াবাড়িসহ বিভিন্ন এলাকার ধানের গাড়ীসহ বিভিন্ন পণ্য বহনের গাড়ী ট্রাক গুলো কয়েক মাস যাবৎ শুধু মাত্র ভাঙ্গা কালভার্ট এর কারণে চলাচল বন্ধ রয়েছে। তাই পথচারী ও স্থানীয়রা দাবী কালভার্টটি পূর্ণ-নির্মাণ করার।

উপজেলা প্রকৌশলী অফিস  নিউজ টাঙ্গাইলকে জানায়, মীরডাঙ্গী থেকে কাতিহার সড়কটি আমাদের উপজেলায় যান চলাচলের জন্য অতি গুরুত্বপূর্ণ একটি সড়ক।এ সড়কের মধ্যে থাকা পুরোনো কালভার্টটি ইতিমধ্যে দুইবার সংস্কার করা হয়েছে। তাছাড়াও নতুন করে নির্মাণ করার জন্য একাধিকবার বিভিন্ন প্রকল্পে দেওয়া হয়েছে। প্রকল্পের অনুমোদন পেয়ে অর্থ বরাদ্দসহ টেন্ডার হলেই কালভাটটি ভেঙ্গে নতুন করে নির্মাণ করা হবে।এলজিইডির ঠাকুরগাঁও জেলা নির্বাহী প্রকৌশলী কান্তেস্বর বর্ম্মন মুঠোফোনে বলেন, কালভার্টটি প্রকল্পে দেওয়া আছে, অতি শীঘ্রই পূর্ণ-নির্মাণ করা হবে।

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular