মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬
Homeখেলাধুলারাব্বি নয়, ২য় ওয়ানডেতে একাদশ থেকে বাদ পড়েছেন যিনি

রাব্বি নয়, ২য় ওয়ানডেতে একাদশ থেকে বাদ পড়েছেন যিনি

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে নিজের কোটার দশ ওভার শেষ করেননি বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান। পুরনো ব্যথার কারণেই যে তাকে দশ ওভার করানো যায়নি সেটি বলেছিলেন টাইগার অধিনায়ক ম্যাচ শেষে। দ্বিতীয় ম্যাচের আগে আবারো চলে আসে মোস্তাফিজের কথা। প্রথম ম্যাচের সেই ব্যথা এখনো আছে কি-না বা থাকলেও কতোটা গুরুতর সে ব্যাপারে কৌতূহলী সকলেই।

এখনো কাঁধে ব্যথা রয়ে গেছে মোস্তাফিজের। অন্যদিকে জ্বর কাটিয়ে ভালো অবস্থায় ফিরছেন ডানহাতি পেসার রুবেল হোসেন। দ্বিতীয় ম্যাচে কে বা কারা খেলবেন সেটি ফিজিওর রিপোর্টের পরে জানা যাবে। তবে এক বিশ্বস্ত সুত্রে জানা গেছে ২য় ওয়ানডেতে বিশ্রামে রাখা হতে পারে মুস্তাফিজকে তার পরিবর্তে একাদশে দেখে যেতে পারে রুবেলকে।

অন্যদিকে ২য় ওয়ানডেতে ফজলে রাব্বির পরিবর্তে সৌম্যর অর্ন্তভূক্তির কথা শোনা গেলেও আজকে সংবাদ সম্মেলনে মাশরাফির কথায় পরিষ্কার রাব্বিকে আরেকটি সুযোগ দেওয়া হবে। তাই সৌম্যর দলে অর্ন্তভূক্তির কোনো সুযোগই নেই।

প্রথম ওয়ানডে থেকে ২য় ওয়ানডেতে টাইগার একাদশে শুধু এই একটি পরিবর্তনই দেখা যেতে পারে। রুবেল ইন মুস্তাফিজ আউট।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular