Homeজাতীয়রায়হান হত্যা মামলায় এসআই আকবর গ্রেফতার

রায়হান হত্যা মামলায় এসআই আকবর গ্রেফতার

নিউজ টাঙ্গাইল ডেস্ক: মহানগরের বন্দরবাজার ফাঁড়িতে পুলিশি নির্যাতনে মারা যাওয়া রায়হান আহমদ (৩৩) হত্যা মামলার প্রধান অভিযুক্ত এসআই আকবর হোসেন ভূঁইয়াকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার সিলেটের কানাইঘাট উপজেলার ঢলা সীমান্ত থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে সিলেট জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।  সিলেট জেলা পুলিশের সহকারি মিডিয়া অফিসার সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, গত ১১ অক্টোবর ভোরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রায়হান আহমদ মারা যান। তিনি সিলেট নগরের আখালিয়া নেহারিপাড়া এলাকার বাসিন্দা।
পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়, ছিনতাইকালে গণপিটুনিতে মারা গেছেন রায়হান। বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে রায়হান আহমদকে নির্যাতন করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করে নিহতের পরিবার। এ ঘটনায় সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি মডেল থানায় অজ্ঞাতদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন নিহতের স্ত্রী। সিলেটের চাঞ্চল্যকর এ মামলার তদন্ত ভার পুলিশ সদর দফতরের নির্দেশে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।
RELATED ARTICLES

Most Popular