রুদ্র অয়ন এর কবিতা
তোমাতেই খুঁজি অস্তিত্ব
তোমার সৌন্দর্য যে আমায়
দারুণভাবে মুগ্ধ করে তোলে,
সকাল সন্ধ্যায় তোমার ছবি
হৃদয়ের মধ্যেখানে সদা দোলে!
রাতের নির্জনতায় তোমার
ভাবনা জাগে যে ক্ষণে ক্ষণে,
তোমার মাঝে অস্তিত্ব খুঁজি
সদায় প্রতিনিয়ত আনমনে।
– রুদ্র অয়ন
ঢাকা, বাংলাদেশ
