রোমাঞ্চকর লড়াইয়ে পাকিস্তানকে ৫ উইকেটে হারাল ভারত

এজন্যই ভারত-পাকিস্তানের ম্যাচের আবেদন সবচেয়ে বেশী। বিশ্বজুড়ে শতকোটি মানুষের উন্মাদনা কারণ দুই দলের লড়াই। দুবাইয়ে এই ম্যাচের ভাগ্য বদলেছে বহুবার, তবে ম্যাচ শেষ হতে অপেক্ষা শেষ ওভারের চতুর্থ বল পর্যন্ত। যেখানে জয়ী দলের নাম ভারত। মহানায়কের নাম হার্দিক পান্ডিয়া। দুই বল হাতে রেখে পাকিস্তানকে তারা হারিয়েছে ৫ উইকেটে। টি-টোয়েন্টি বিশ্বকাপে লজ্জার হারের মধুর প্রতিশোধ নিল ভারত।

এর আগে টস হেরে আগে ব্যাট করতে নেমে, ভুবেনেশ্বর কুমার আর হার্দিক পান্ডির দুর্দান্ত বোলিংয়ে ১৪৭ রানে থামে পাকিস্তান। এরপর ১৪৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতে ধুকেছে ভারত। নাসিম-নেওয়াজের বোলিংয়ে ব্যর্থ হয়েছে রাহুল, রোহিতরা।

কোহলী, জাজেদা- ৩০ উর্ধ্ব রান করলেও, রানের গতিতে দাবি মেটাতে ব্যর্থ। সুরিয়াকুমার স্ট্রাইকরেট ১০০এর বেশি রেখে রান তুলতে পারেননি। আর তাতে শেষ দুই ওভারে দরকার ছিল ২১ রান। জাদেজা ফিরে গেলেও, ১৭ বলে ৩৩ করা হার্দিক, ছক্কা হাঁকিয়েই ম্যাচ শেষ করেন। মর্যাদার ম্যাচ জিতে সুপার ফোরে একপা দিয়ে রাখলো ভারত।

উত্তেজনা আর স্নায়ুচাপের লড়াইয়ে শুরুটা ভারতীয় বোলারদের। বাবর-রিজওয়ান হাত খুলে খেলতে পারেননি। বাবর-ফখরকে দ্রুত ফিরিয়েছেন ভুবেনেশ্বর। পাওয়ার প্লেতে মাত্র ৪২ রান।

স্পিনার চাহাল-জাজেদা সুবিধা করতে পারেননি। সবচে কার্যকরি ভূমিকা পালন করেছেন হার্দিক পান্ডিয়া। রিজওয়ান, ইফতেখার ও খুশদিল- টপ অর্ডারের টপ ক্লাস তিন ব্যাটারকে ফিরিয়েছেন। একশোর নিচে পাঁচ উইকেট হারিয়ে বিপদে তখন পাকিস্তান।

ভুবেনেশ্বর বোলিংয়ে এসে, পাকিস্তান মিডল অর্ডারকে তছনছ করে দেন। আলোচিত আসিফ আলীও সুবিধা করতে পারেননি। ১৩০-এর নিচে অল আউটের শঙ্কা জাগে। তবে শেষ দিকে রউফ-দাহানির ১৯ রানের পার্টনারশিপ, পাকিস্তানকে দেয় ১৪৭ রানের পুজি। সর্বোচ্চ রান, ৪৩ রিজওয়ানের। পাকিস্তানের দশ উইকেটই নিয়েছেন ভারতীয় পেসাররা। চারটা ভুবেনেশ্বর আর তিনটা নিয়েছেন হার্দিক পান্ডিয়া।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর