শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬
Homeবিনোদনলুঙ্গিতে শাকিব-বুবলীর ম্যাঁও ম্যাঁও

লুঙ্গিতে শাকিব-বুবলীর ম্যাঁও ম্যাঁও

বিনোদন ডেস্ক : প্রকাশ হল শাকিব-বুবলী অভিনীত ‘ক্যাপটেন খান’ সিনেমার প্রথম গান ‘মামা ম্যাঁও ম্যাঁও ম্যাঁও’। লিঙ্কনের কথা ও সুরে গানটিতে কণ্ঠ দিয়েছেন নাকাশ আজিজ। ওয়াজেদ আলী সুমন পরিচালিত সিনেমার এই গানটি প্রকাশ হয়েছে লাইভ টেকনোলোজির ইউটিউব চ্যানেলে।

ঢাকাতে আইসা পাশেতে বইসা কি একখান গান বানাইছি, এই মেঘলা দুপুরে তোর ওই নূপুরে মনটারে বাঁধাই দিসি, তোর ঢেমাক ঢেমাক চালে আর চিকন চিকন গালে, হিরো তো বলবে দেখে ওয়াও, মামা ম্যাঁও ম্যাঁও ম্যাঁও- এমনই কথার কমেডি নির্ভর গানটিতে পারফর্ম করেছেন শাকিব খান ও বুবলী। কমলা সার্ট ও লাল রঙের লুঙ্গি পরে নেচেছেন শাকিব-বুবলী।

ঢাকাই ছবির জনপ্রিয় জুটি শাকিব খান ও বুবলী। এই জুটি গেল দুই বছরের ঈদগুলো মাতিয়ে রেখেছেন সফল ছবি দিয়ে। কোরবানি ঈদেও হাজির হচ্ছেন তারা নতুন সাফল্যের আশা জাগিয়ে। এবারে তাদের সেই আশার তরীর নাম ‘ক্যাপ্টেন খান’।

এরইমধ্যে ছবিটি নিয়ে ব্যাপক আগ্রহ লক্ষ করা গেছে শাকিব-বুবলীর ভক্তদের। ছবিটির ব্যাপারে আগ্রহী হল মালিকরাও। সেন্সর অনুমতির আগেই নিশ্চিত হয়ে গেছে প্রায় শতাধিক হল বুকিং। তবে ছবিটি ১৮০-২০০ হলে মুক্তি দিতে চায় প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া। এমনটাই জানালেন প্রতিষ্ঠানটির কর্ণধার সেলিম খান।

তিনি বলেন, ‘গেল রোজা ঈদেও সর্বাধিক হলে ছবি মুক্তি দিয়েছিলাম আমরা। এবারেও তার ব্যতিক্রম হবে না। এখন পর্যন্ত ১০০ হলেরও বেশি নিশ্চিত হয়েছে। আশা করছি ১৮০ হলে ছবিটি মুক্তি দিতে পারবো।’

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular