সোমবার, মে ২৫, ২০২৬
Homeআমাদের টাঙ্গাইলসখীপুরের দিনমজুর সুনীলের বিরুদ্ধে বিদ্যুৎ বিভাগের মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত

সখীপুরের দিনমজুর সুনীলের বিরুদ্ধে বিদ্যুৎ বিভাগের মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:দিনমজুর সুনীল কোচের বিরুদ্ধে করা মামলাটি প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পিডিবির সখীপুর বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ। বুধবার পিডিবির সখীপুর বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগের  নির্বাহী প্রকৌশলী মো. মেহেদী হাসান ভূঞা ও মামলার বাদী তৎকালীন সহকারী প্রকৌশলী জামাত আলী আকন্দ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। ওই দুই কর্মকর্তা জেলা প্রশাসক মো. আতাউল গনি ও বিদ্যুৎ আদালত (যুগ্ম জেলা ও দায়রা জজ) টাঙ্গাইলের ম্যাজিস্ট্রেট বেগম রিজোয়ানা রশিদের সঙ্গে দেখা করেও মামলা প্রত্যাহারের কথা জানিয়েছেন।
পিডিবির সখীপুর বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মেহেদী হাসান ভূঞা জানান, আগামি ২৭ মার্চ আদালত মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন। ওইদিন বাদী-বিবাদী উপস্থিত থেকে মামলা প্রত্যাহার কথা রয়েছে। কিন্তু মামলাটি স্পর্শকাতর হওয়ায় দ্রæত প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে। তিনি আরো বলেন, বিদ্যুৎ সংযোগ না থাকলেও দিনমজুর সুনীলের নামে মামলা করায় মামলার বাদী জামাত আলী আকন্দের বিরুদ্ধেও বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে জানতে চাইলে মামলার বাদী তৎকালীন সহকারী প্রকৌশলী জামাত আলী আকন্দ বলেন, করণিকের কম্পিউটার টাইপিংয়ের ভুলে ঘটনাটি এতোদূর গড়িয়েছে। তবে সুনীলের প্রথম গ্রেপ্তারের পরই ঘটনার বিস্তারিত আদালতকে অবহিত করা হয়েছিল।
এ বিষয়ে জেলা প্রশাসকের পক্ষ থেকে ঘটনার তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছেন। তাঁদেরকে আগামী ৭ কর্ম দিবসের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছেন।
উল্লেখ্য, প্রায় সাড়ে তিন বছর আগে পিডিবির সখীপুর অঞ্চলের বিক্রয় ও বিতরণ বিভাগ অবৈধ বিদ্যুৎ সংযোগের অভিযোগে ভুল করে অনিলের পরিবর্তে তাঁর সহোদর সুনীলের নামে মামলা করে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular