নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুর উপজেলার গজারিয়া ইউনিয়ন পরিষদ থেকে ভিজিডি চাল নিয়ে বাড়ি ফেরা অটোভ্যান থেকে ছিটকে পড়ে স্বামী পরিত্যক্তা ফুলমতি বেগমের (৫০) নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার (১৭ নাভেম্বর) সন্ধ্যায় উপজেলার গজারিয়া ইউনিয়নের বাগবেড় এলাকায়।
এলাকাবাসী জানায়, ফুলমতি বেগম ভিজিডি চাল নিয়ে রবিবার বিকালে অটোভ্যানের পিছনে বসে বাড়ি যাচ্ছিল পথিমধ্যে বাগবেড় এলাকায় চলন্ত অটোভ্যান থেকে হঠাৎ ছিটকে পড়ে সে মাথায় আঘাতপ্রাপ্ত হয়।
স্থানীয়রা উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
