মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাসখিপুরসখীপুরে অপহরণের ৬ দিন পর আড়াই মাসের সেই শিশু উদ্ধার, আটক ৩

সখীপুরে অপহরণের ৬ দিন পর আড়াই মাসের সেই শিশু উদ্ধার, আটক ৩

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:সখীপুরে অপহরণের ৬ দিন পর আড়াই মাসের সেই শিশু জোনায়েদকে উদ্ধার করেছে পুলিশ।

তথ্য প্রযুক্তি ব্যবহার করে মঙ্গলবার ভোর রাতে দেলদুয়ার উপজেলার জাঙ্গালিয়া গ্রামের একটি বাড়ি থেকে শিশুটিকে জীবিত উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৩ জনকে আটক করে।

পুলিশ জানায়, গত বুধবার রাতে ঘরের সিধঁ কেটে মায়ের মুখে গামছা বেঁধে শিশু জোনায়েদকে অপহরণ করে দুর্বৃত্তরা। এ ঘটনায় সারাদেশে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনাটির মূল রহস্য এবং শিশুটিকে উদ্ধার করতে পুলিশ মাঠে নামে। তথ্য প্রযুক্তি ব্যবহার করে মঙ্গলবার ভোররাতে দেলদুয়ারে উপজেলা থেকে শিশুটিকে জীবিত উদ্ধার করা হয়। এ সময় এর সাথে জড়িত তিনজনকে আটক করা হয়।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে সাইদুল হক ভূঁইয়া বলেন, শিশুটিকে উদ্ধার করে এর সাথে জড়িত থাকার অভিযোগে তিনজনকে জনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করে মূল রহস্য জানা যাবে। আটককৃতদের নাম পরে জানানো হবে বলেও তিনি জানান।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular