নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের সখীপুরে আমরা ৯৭ বন্ধু মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় আনন্দ শোভাযাত্রার মধ্যদিয়ে সখীপুর ডাকবাংলো চত্ত্বরে দিনব্যাপী ৯৭ বন্ধুদের অংশ গ্রহণে বালিশ খেলা, ফুটবল খেলা, প্রীতিভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্রীড়াবিদ টায়গার নজরুল। বিশেষ অতিথি হিসেবে বহেড়াতৈল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়াদুদ হোসেন, নিউজ টাঙ্গাইল এর সম্পাদক এম সাইফুল ইসলাম শাফলু উপস্থিত ছিলেন।

এছাড়াও ৯৭ বন্ধু এডিসি চট্টগ্রাম মাসুদ কামাল সঞ্জয়, টাঙ্গাইলের এডিশনাল এসপি কাজী নুসরাত এদীপ লুনা, সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র কনসালটেন্ট ডা, শাহীনুর আলম, ঢাকা ডেন্টাল কলেজের প্রফেসর ডা, আহমেদ ইমতিয়াজ, কাস্টমস অফিসার হারুন অর রশিদ, আসিফ হোসেন, ব্যবসায়ী জুয়েল আল মামুন, অধ্যাপক শাহাদাত হোসেন, ব্যাংক কর্মকর্তা মাসুদ রানা, জাহিদ হাসান, ব্যবসায়ী মাইনুল ইসলাম মুক্তা, আরিফ হোসেনসহ উপজেলার সকল ৯৭ বন্ধুরা অংশ নেন। রাতে বাংলাদেশ বেতার ও টেলিভিশনের শিল্পীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।