বুধবার, মে ২৭, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাসখিপুরসখীপুরে ইয়াবাসহ দুই মাদক কারবারী গ্রেফতার

সখীপুরে ইয়াবাসহ দুই মাদক কারবারী গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে ইয়াবাসহ দুই মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সখীপুর পৌরসভার ৮নম্বর ওয়ার্ড এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে- ওই ওয়ার্ডের ময়েজ উদ্দিনের ছেলে জাহিদুল ইসলাম শহিদ ভেন্ডার (৩৯) এবং ৫ নম্বর ওয়ার্ডের গড়গোবিন্দপুর এলাকার শুকুর মামুদের ছেলে নুরুল ইসলাম ওরফে নূর মোহাম্মদ (৩১)।  গ্রেফতারকালে তাদের কাছ থেকে ৫৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

সখীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আসাদুজ্জামান বলেন- এ ঘটনায় থানায় মামলা হয়েছে। বৃহস্পতিবার সকালে গ্রেফতারকৃতদের টাঙ্গাইল আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular