শনিবার, এপ্রিল ১৮, ২০২৬
Homeসখিপুরআমাদের সখীপুরসখীপুরে এমপিকে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা 

সখীপুরে এমপিকে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা 

এম সাইফুল ইসলাম শাফলু; টাংগাইল ৮ (বাসাইল-সখীপুর) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ্যাড,জোয়াহেরুল ইসলাম ভিপি জোয়াহের কে সংবধনা দিয়েছে সখীপুরের মুক্তি যোদ্ধারা।

বুধবার দুপুরে (১লা ডিসেম্বর) সৌখিন মোড় ভূমি রেজিষ্ট্রি অফিস সংলগ্ন মাঠে “জাতীয় মুক্তি যোদ্ধা দিবস” উদযাপন উপলক্ষে সখীপুর মুক্তি যোদ্ধা বহুমুখী সমবায় সমিতির পক্ষ থেকে এ সংর্বধনার আয়োজন করা হয় ।

স্থানীয় এমপি এডভোকেট জোয়াহেরুল ইসলাম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বীর মুক্তিযোদ্ধা মোকছেদ আলীর সভাপতিত্বে
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার চিত্রা শিকারী,পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ কুতুপ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা এস,এম আমজাদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা এমও গণি, সখীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা একে সাইদুল হক ভূইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular