সখীপুরে কাজী সমিতির নির্বাচন – বাদল সভাপতি হেলাল সম্পাদক

সখীপুরে কাজী সমিতির ত্রি বার্ষিক সম্মেলন বাদল সভাপতি হেলাল সম্পাদক
এম সাইফুল ইসলাম শাফলুঃ টাঙ্গাইলের সখীপুরে উপজেলা নিকাহ রেজিস্ট্রার (কাজী) সমিতির ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০ টায় নিজস্ব কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে উপস্থিত কাজীদের কণ্ঠভোটে সখীপুর পৌরসভা সদর কাজী শফিউল ইসলাম কাজী বাদলকে সভাপতি এবং ৪ নং যাদবপুর ইউনিয়ন কাজী কেএম হেলাল উদ্দিনকে সম্পাদক করে ১১ সদস্য কমিটি ঘোষণা করা হয়। এ সময় অন্যদের মধ্যে সাবেক সভাপতি অধ্যাপক আসাদুজ্জামান মিয়া, ২নং বহেড়াতৈল ইউনিয়ন কাজী এমদাদুর রহমান রোজবেল,৩নং গজারিয়া ইউনিয়ন কাজী আতিকুর রহমান, ৫ নং হাতিবান্ধা ইউনিয়ন কাজী মুজাহিদ, ৬ নং কালিয়া ইউনিয়ন কাজী মোঃ মাহবুব সাদিক, ৭নং দাড়িয়াপুর ইউনিয়ন কাজী মোঃ মাসুদ রানা, পৌরসভার ২ ও ৮ নং ওয়ার্ড কাজী কেবিএম আবদুল হাকিম, ৬নং ওয়ার্ড কাজী নূরে আলম, ৭ ও ৯ নং ওয়ার্ড কাজী মোঃ আবদুল লতিফ প্রমূখ উপস্থিত ছিলেন।

এই ধরনের আরও খবর

সর্বশেষ খবর