নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের সখীপুরে উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর পুনর্মিলনী ও নৌকা ভ্রমণ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার এ উপলক্ষে উপজেলার বহেড়াতৈল ইউনিয়ন পরিষদ সংলগ্ন ঈদগাহ মাঠে আলোচনাসভা, ঝুড়িতে বল নিক্ষেপ, লটারি, নৌকা ভ্রমণসহ দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়।
এতে উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর সভাপতি অধ্যাপক শাহীন আল মামুনের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আলম, বহেড়াতৈল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়াদুদ হোসেন, এসোসিয়েশন’র সাধারণত সম্পাদক, বিআরডিবি চেয়ারম্যান কেবিএম রুহুল আমিন, বিআরডিবির ভাইস চেয়ারম্যান, দক্ষিণ সখীপুর কিন্ডারগার্টেন এসোসিয়েশন’র সভাপতি নবসৃষ্টি শিক্ষা পরিবারের পরিচালক এম সাইফুল ইসলাম শাফলু, সাধারণ সম্পাদক,ইউরেকা শিক্ষা পরিবারের পরিচালক খান মুহাম্মদ মনিরসহ এসোসিয়েশনের বিভিন্ন কর্মকর্তা, উপজেলার শতাধিক কিন্ডারগার্টেনের পরিচালক, প্রধান শিক্ষক উপস্থিত ছিলেন।
