বুধবার, মে ২৭, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাসখিপুরসখীপুরে গলায় ফাঁস লাগিয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

সখীপুরে গলায় ফাঁস লাগিয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

এম সাইফুল ইসলাম শাফলু: টাঙ্গাইলের সখীপুরে বড়ই গাছের ডালের সাথে গলায় ফাঁস লাগিয়ে মৌসুমি আক্তার সুমি (১৬) নামের এক স্কুল শিক্ষার্থী আত্মহত্যা করেছে। শুক্রবার রাতে পৌরসভার ৮নম্বর ওয়ার্ডের এসডিএস মোড় নামক এলাকায় এ ঘটনা ঘটে। সুমি ওই এলাকার ভ্যানচালক মো.শামছুল হকের মেয়ে এবং ভবেমিশন স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী । পুলিশ শনিবার সকালে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা করা হয়েছে।

নিহত সুমির বান্ধবী আশা আক্তার বলেন, শুক্রবার রাতে লেখাপড়া শেষে আমি ও সুমি একই রুমে ঘুমাতে যাই। শেষ রাতে সুমি প্রকৃতির ডাকে বাহিরে যায়। তার আসতে দেরি হলে আমি মোবাইলের টর্স জ¦ালাতে গেলে একটি এসএমএস দেখতে পাই। তাতে সুমি লিখেছে আশা আপু হৃদয়কে বলো আমি আর নেই। বাহিরে গিয়ে দেখি সে বড়ই গাছের ডালের সাথে গলায় ফাঁস লাগিয়ে ঝুলে আছে।

সখীপুর থানার এসআই মো.ওবায়দুল্লাহ বলেন, প্রেম ঘটিত বিষয়ে সুমি আত্মহত্যা করে থাকতে পারে। মরদেহ করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular