সখীপুরে ট্রাকের ধাক্কার অটো চালক নিহত

এম সাইফুল ইসলাম শাফলুঃ টাঙ্গাইলের সখীপুরে ট্রাকের ধাক্কায় খোরশেদ আলম (৬২) নামের এক অটোভ্যান চালক নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাতটায় উপজেলার বংকী এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, অটোভ্যান চালক খোরশেদ আলম মঙ্গলবার সকাল সাতটার দিকে যাত্রী নিয়ে উপজেলার নলুয়া বাজার থেকে সখীপুর আসার পথে বংকী সাবস্টেশন এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। পরে তাকে দ্রুত সখীপুর উপজেলা স্বাস্থ্য নেওয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। নিহত খোরশেদ আলম উপজেলার কালিদাস ঠকানিয়া পাড়া গ্রামের পিয়ার মাহমুদ-এর ছেলে।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর