সখীপুরে দুস্থদের মাঝে কম্বল বিতরণ

নিজস্ব প্রতিনিধি: সখীপুর পৌরসভায় আজ সোমবার সকালে হতদরিদ্র ও দুস্থদের মাঝে ৭’শ কম্বল বিতরণ করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় পৌর কার্যালয়ে পৌরসভা এসব কম্বল বিতরণের আয়োজন করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুস্থদের হাতে এসব কম্বল তুলে দেন।
এসময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো.শফিকুল ইসলাম, সমাজ সেবা কর্মকর্তা মনসুর আহমেদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.ওয়াসিম, পৌর নির্বাহী কর্মকর্তা কামরুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন, বিআরডিবির চেয়ারম্যান ফরহাদ ইকবাল প্রমুখ উপস্থিত ছিলেন।

এছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার ও স্থানীয় গণ্যমান্যদের উপস্থিতিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রনি এর আগেও দুঃস্থদের মাঝ প্রায় দুই হাজার কম্বল বিতরণ করেন।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর