বুধবার, জুন ২৪, ২০২৬
Homeআমাদের টাঙ্গাইলসখীপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হলো স্বাধীনতা দিবস

সখীপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হলো স্বাধীনতা দিবস

নিজস্ব প্রতিনিধি: সারাদেশের ন্যায় টাঙ্গাইলের সখীপুরে মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে। এ দিবস উপলক্ষে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন ও স্থানীয় শহীদ মিনার কুকিলা পাবর ফুলদিয়ে শহীদদের শ্রদ্ধা জানান উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক ও ব্যবসায়ীক সংগঠন, প্রেসক্লাবসহ নানা ব্যক্তিবর্গ।

এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল লেবু, উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী ফারজানা আলম, পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ,ওসি মো. রেজাউল করিম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুহুল আমীন মুকুল, সরকারি মুজিব কলেজের অধ্যক্ষ প্রফেসর ড.ছদরুদ্দীন, আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শওকত সিকদার, সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা কুতুব উদ্দিন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার এমও গণি, মহিলা অনার্স কলেজের অধ্যক্ষ রফিক-ই-রাসেল, পিএম পাইলট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ কেবিএম খলিলুর রহমান, প্রেসক্লাব সভাপতি অধ্যাপক ইকবাল গফুর, সাবেক সভাপতি শাকিল আনোয়ারসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আওয়ামী লীগ,বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে সকাল ৮টায় উপজেলা পরিষদ মাঠে উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল লেবু, উপজেলা নির্বাহী র্কমকর্তা ফারজানা আলম এবং ওসি মোঃ রেজাউল করিম সালাম গ্রহণ শেষে বীরমুক্তিযোদ্ধাদের মাঝে ক্রেস্ট বিতরণ করেন।

 

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular