বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
Homeসখিপুরআমাদের সখীপুরসখীপুরে পাচারকালে ৫ লাখ টাকার শাল-গজারি কাঠ উদ্ধার

সখীপুরে পাচারকালে ৫ লাখ টাকার শাল-গজারি কাঠ উদ্ধার

এম সাইফুল ইসলাম শাফলু :  টাঙ্গাইলের সখীপুরে পাচারকালে প্রায় ৫ লাখ টাকার শাল-গজারি কাঠ উদ্ধার করেছে বনবিভাগ।২৬ এপ্রিল সোমবার সন্ধ্যায়  বহেড়াতৈল রেঞ্জ কর্মকর্তা এএইচএম এরশাদের নেতৃত্বে বহেড়াতৈল সদর বিটের গড়গোবিন্দপুর এলাকা থেকে গাছের লতা পাতা দিয়ে ঢাকা অবস্থায় এসব কাঠ জব্দ করা হয়। এ সময় স্থানীয় বিটককর্তাসহ বন প্রহরীরা উপস্থিত ছিলেন।

বহেড়াতৈল রেঞ্জ কর্মকর্তা এএইচএম এরশাদ বলেন, দীর্ঘ দিন ধরে একটি সংঘবদ্ধ চোরাই কাঠ ব্যবসায়ী সখীপুরের সংরক্ষিত শাল-গজারি কাঠ কেটে দেশের বিভিন্ন স্থানে পাচার করে আসছিল।  গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে  সোমবার সন্ধ্যায়  পাচারের উদ্দেশ্যে মজুদ করা প্রায় ৫ লাখ টাকার কাঠ জব্দ করে বন আইনে মামলা  করা হয়েছে। অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular