নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের সখীপুরে দৈনিক সংবাদ পত্রিকার প্রতিনিধি জুলহাস গায়েনের হারিয়ে যাওয়া মুঠোফোন উদ্ধার করেছে সখীপুর থানা পুলিশ। বুধবার বিকেলে সখীপুর থানার এএসআই আবদুল আলিম ও শাহীন আল মামুন উদ্ধার হওয়া ওই মুঠোফোন (স্যামসং গ্র্যান্ড প্রাইম প্লাস) সাংবাদিক জুলহাস গায়েনের কাছে হস্তান্তর করেন।
জানা যায়, গত ৮ অক্টোবর বিকেলে জুলহাস গায়েন নিজবাড়ি উপজেলার দাড়িয়াপুর ইউনিয়নের প্রতিমাবংকী থেকে সখীপুর যাওয়ার পথে ওই মুঠোফোনটি হারিয়ে ফেলে। এ ব্যাপারে সখীপুর থানায় সাধারণ করা হলে এক মাস ৫দিন পর ওই মুঠোফোনটি উদ্ধার করে পুলিশ।
জুলহাস গায়েন পুলিশের সার্বিক প্রচেষ্টায় হারিয়ে যাওয়া মুঠোফোন ফিরে পাওয়া সখীপুর থানার এএসআই আবদুল আলিম ও শাহীন আল মামুনকে ধন্যবাদ জানান।
এএসআই আবদুল আলিম বলেন- মুঠোফোনের আইমি নম্বর দিয়ে সহজেই হারিয়ে যাওয়া মুঠোফোনটি উদ্ধার করা সম্ভব হয়েছে।
