সখীপুর প্রতিনিধিঃটাঙ্গাইলের সখীপুরে বনেরজমি জবরদখনের অভিযোগে আটককৃত যুবক পরক্ষণেই হাতকড়া নিয়ে পালিয়ে যাওয়া ঘটনা ঘটেছে। এ বিষয়ে কালিদাশ বিট কর্মকর্তা বাদী হয়ে সখীপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
জানাযায়, শুকবার গভীর রাতে উপজেলার কামারপাড়া এলাকা থেকে বনবিভাগের লোকজন মো. আবুবকর (৩৫) মিয়াকে আটক করে নিয়ে আসে। পরে আটককৃত ওই যুবককে উপজেলার হতেয়া রেঞ্জের কালিদাস বিটের এক ঘরে রাখা হয়। ওই রাতেই হাতকড়ানিয়ে পালিয়ে যায় ।
বন বিভাগ যায়, উপজেলের কামারপাড়া এলাকায় বনের জমিতে রাতের আধারে মো. আবুবকর নামে ওই যুবক ঘর নির্মাণ করছিলো । বনের জমি জবরদখলের অভিযোগে ওই যুবককে আটক করা হয়।
আবুবকরের স্ত্রী শাহিনা আক্তার বলেন, রাত তিনটার সময় আমার স্বামীকে হাতকড়া লাগিয়ে বন বিভাগের লোকজন তুলে নিয়ে যায়। সকালে আমার ভাসুরকে ( স্বামীর বড় ভাই) সঙ্গে নিয়ে কালিদাস বিট অফিসে গেলে আমার স্বামীকে পাইনা। বন বিভাগ জানায় সে বিট অফিসের ঘর থেকে পালিয়ে গেছে ।
এ বিষয়ে কালিদাস বিট কর্মকর্তা মো. শাহআলম মুঠোফোনে বলেন, রাতের আধারে বনের জমিতে টিনের ঘর নির্মাণ করার সময় আবুবকর নামে এক যুবককে আটক করা হয়। বিশ্রামাগারে রাখলে ওই রাতেই হাতকড়াসহ পালিয়ে যায়। এ বিষয়ে বন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছি।
হতেয়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল আহাদ বলেন, আমি ছুটিতে বাড়ি আছি তবে শুনেছি, আটক করা আবুবকর রাতের বেলায় পালিয়ে গেছে।
সখীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রেজাউল করিম বলেন, এ বিষয়ে বনকর্মকর্তা বাদী হয়ে সখীপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
