সখীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কুলির মৃত্যু

এম সাইফুল ইসলাম শাফলু :টাঙ্গাইলের সখীপুরে ঘুড়ি উড়াতে গিয়ে আবদুল আজিজ(২৫) নামের এক কুলি (শ্রমিক) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। বৃহস্পতিবার বিকেল তিনটার দিকে উপজেলার বড়চওনা গ্রামের চটানপাড়া নামক এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আবদুল আজিজ ওই এলাকার মো.দুলাল মিয়ার ছেলে। দুলাল মিয়াও বড়চওনা বাজারে কুলিমজদুরের কাজ করেন।

আবদুল আজিজের ছোট ভাই মো.আলম মিয়া জানান,করোনার কারণে কুলির কাজ না থাকায় ভাই বাড়িতেই থাকতেন। অবসর সময় কাটাতে সে বাড়ির পাশে ঘুড়ি উড়াচ্ছিল। হঠাৎ ঘুড়ির সূতা বিদুত্যের তারে পেঁচিয়ে যায়। ভাই বিদ্যুতের খুঁটিতে উঠে তারে পেঁচানো ওই সূতা ছাড়াতে গেলে হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যায়। তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সখীপুর হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লে´ের জরুরি বিভাগের চিকিৎসক শামীমা আহমেদ বলেন,হাসপাতালে নিয়ে আসার আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।

সখীপুর থানার (ওসি)তদন্ত) এএইচএম লুৎফুল কবির ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,লাশ হাসপতাল থেকে থানায় আনা হচ্ছে। কোনো অভিযোগ না থাকলে লাশ ময়না তদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হতে পারে।

এই ধরনের আরও খবর

সর্বশেষ খবর